রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ফেনসিডিলসহ ৩ জন আটক, ইজিবাইক জব্দ

যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮৩ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শার্শা থানার পাঁচ ভুলাট গ্রামের কেরামত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৩), বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের চাঁদ আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৩৫) ও নাভারন কাজীরবেড় গ্রামের আনোয়ার হোসেন আনারের ছেলে সাঈদ আনোয়ার সোহান (২২) কে বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে আটক করা হয়েছে।

সুত্র আরো জানায়, বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই মাসুদ করিম বাগআঁচড়া এম.আর.বি ভাটার সামনে ৩ রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ আলমগীর হোসেনকে আটক করেন।
এছাড়াও শার্শা থানার এএসআই মাসুম বিল্লাহ শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনে থেকে ৩ বোতল ফেনসিডিল সহ জিয়ারুলকে আটক করে।

অপরদিকে, শার্শা থানার এসআই ফারুক হোসেন গোপন খবরে পুরাতন চুরি মামলায় নাভারণ বাজার এলাকা থেকে সাঈদ হোসেন নামের এক আসামিকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, আটক আসামিদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ