রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় মদ, গাঁজা ও প্রাইভেটকার সহ পাঁচজন আটক

যশোরের শার্শা সীমান্ত থেকে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা, ২ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকার সহ ৫ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৮ জুলাই) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে শার্শা উপজেলার বাগআঁচড়া ও বেনাপোল পুলিশ।

আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের আব্দুল রবের ছেলে তবিবর রহমান (৩৫), যশোর জেলার ঝিকরগাছা থানার বেনিয়ালী গ্রামের আমিনুল মোড়লের ছেলে আল আমিন মোড়ল (৩৭), বারবাকপুর (বহিলাপাড়া) গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩৪), বেনিয়ালী (স্কুলপাড়া) গ্রামের মশিয়ার রহমানের ছেলে সুজন (২৫) ও জাফরনগর (ইউসুফপুর সরদারপাড়া) গ্রামের আলতাফ হোসেনের ছেলে রানা আহমেদ (২৪)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই রিয়েল সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার নারায়নপুর কোনাপাড়া গ্রামের ইমামুল হকের বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ৬ কেজি গাঁজাসহ তবিবরকে আটক করে।

অপরদিকে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভুইয়া জানান, এএসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে শার্শা থানার বসতপুর ২নং কলোনীর জামতলা-বালুন্ডা সড়কে পথিক মসজিদ চৌরাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হতে ২ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকার সহ তাদের আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালত পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা