বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

যশোরের শার্শার আমলাই মাদ্রাসা পাড়া জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন মুসল্লী আহত হয়েছেন।

শুক্রবার(৬ মে) জুম্মার নামাজ শেষে মসজিদের ভেতর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানাগেছে,মসজিদ কমিটি বিলুপ্ত হওয়ায় শুক্রবার জুমার নামাজ শেষে ইমাম সাহেব মসজিদের কমিটি গঠনের ঘোষনা দিলে বিলুপ্ত কমিটির সভাপতি আবু সাঈদ মাস্টার উপর মহলের দোহাই দিয়ে কমিটি এখন করা যাবে না বলে জানাই। কিন্তুু মুসল্লীরা আজই একটি কমিটি করার জন্য বললে সাঈদ মাস্টার ও আমিনুর রহমানের নাম প্রস্তাবে আসে। কিন্তু জনমত যাচাইয়ে আমিনুর রহমানের সমর্থন বেশী হওয়ার পরপরই সাইদ মাষ্টার ও তার সমর্থিত লোকজন কমিটি এখন হবে না বলে হট্টগোল বাধালে মুসল্লীরা কমিটি না করার নির্দেশদাতা উপর মহলের নাম জানতে চাইলে সাঈদ মাষ্টার সমর্থিত মুসল্লরা গালাগালি করতে থাকলে দুই পক্ষ সমর্থিত মুসল্লীদের মধ্য সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় আমিনুর সমর্থিত, ইমানুর,আঃ রশিদ নুনু, ওহাব,নসর, হারান সহ ১০ জন আহত হয়।এবং সাঈদ মাস্টার সমর্থিত দোলোয়ার হোসেন,আবু সইদ, হাবিবুল্লাহ ও আব্দুর রহিম সহ ৪জন আহত হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল ইসলাম জানান,মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষ মুসল্লীদের সংঘর্ষের খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে আমি সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামীবিস্তারিত পড়ুন

তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর

– কী বলে যেতে পারলেন না তাহসিফ সাউরি? ICT কোচিং সেন্টার –বিস্তারিত পড়ুন

‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া তাহসিফ সাউরির নিখোঁজ হওয়ার আগেরবিস্তারিত পড়ুন

  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা
  • স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম
  • বাংলাদেশ-চীন চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ
  • ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি