শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি

সারাদেশের ন্যায় বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্মসুচীর অংশ হিসাবে যশোরের শার্শা উপজেলা শাখার আয়োজনে নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্ম বিরতি পালন করছে।

“ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” প্রতিপাদ্যে বৃহস্পতিবার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসুচী পালন করা হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে দুপুর আড়াইটা পর্যন্ত।

স্বাস্থ্য সহকারী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শার্শা উপজেলা সভাপতি সালমা আক্তার।

এসময় আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা শাখার সহ-সভাপতি স্বাস্থ্য সহকারী মহাসিন আলী, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রেনুকা খাতুন, মুক্তার আলী, মাহামুদা খাতুন, মামুনুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতনগ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩ তম গ্রেডে উন্নীতকরণ করার দাবি না মেনে নেওয়া পর্যন্ত এই কর্মসুচী অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার