সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ৫ দফা দাবিতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটিভদের মানববন্ধন

ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে চাকরির নিশ্চয়তা ও নিরাপত্তা বিধানসহ ৫ দফা দাবিতে সারা দেশের ন্যায় শার্শায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া জিরো পয়েন্টে মানববন্ধন করে ফারিয়া বাগআঁচড়া শাখা।

মানববন্ধনের ৫ দফা দাবী গুলো হলো:
১.সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারন।
২.বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টি,এ/ডি,এ ও অন্যান্য ভাতাতি প্রদান।
৩.চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান ও একটি সু-নিদিস্ট নীতিমালা প্রণয়ন।
৪.ফারিয়াকে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান।
৫.সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান।

এ সময় বক্তারা বলেন, আমরা দেশের ঔষধ কোম্পানির প্রতিনিধিগন মানবতার কল্যানে কাজ করছি। আমরা শিক্ষত এবং স্মাট। আমরা প্রতিনিধিরা ডাক্তারদের নতুন নতুন ইনফরমেশন দিয়ে নতুন ঔষধকে মানুষের চিকিৎসায় ব্যবহার করার ব্যবস্থা করে দিচ্ছি। তা ছাড়া এই মহামারী করোনা ভাইরাসে সব মানুষ যখন আতঙ্কিত তখন আমরা রিপ্রেজেন্টটিভ রা নিজের পরিবারের কথা চিন্তা না করে মানুষের কল্যানে ঔষধ সরবরাহ নিশ্চিত করে মানুষ কে ঔষধের ব্যবস্থা করে যাচ্ছি। অথছ আমাদের চাকরির এখনো কোনো নিরাপত্তা নেই, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে আমাদের বেতন নেই। এ সময় বক্তারা ঔষধ সেক্টরে নজর দিতে সরকারের কাছে আকুল আবেদন জানান।

এ সময় উপস্থিত ছিলেন ফারিয়া বাগআঁচড়া শাখার সভাপতি গোলাম রাব্বানী রিপন, সহ-সভাপতি আলীম উদ্দীন, কামরুজ্জামান, সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, সহ-সাধারন সম্পাদক, জাহিদুল ইসলাম, পলাশ, সদস্য জনি, হাসিব, খান-জাহান, জিয়া, ইয়া-হিয়া, আক্তার, আল-আমিন, রাব্বি, প্রতাব, মাসুদ রানা, ফিরোজ, বোরহান, আসাদুল, মাসুদ, ইসলামুল, তৌহিদসহ ফারিয়ার সকল সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা