সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণবার জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কেজির বেশি ওজনের ৬৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য ৪ কোটি ৭৩ লাখেরও বেশি।

শুক্রবার (২৩ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক এই স্বর্ণবার আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে শুল্ক গোয়েন্দার কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে।

প্রাপ্ততথ্যের ভিত্তিতে শুক্রবার (২৩ অক্টোবর) আনুমানিক সকাল ১০.২০ টায় আবুধাবি থেকে আগত ফ্লাইট নং-BG-028 ফ্লাইটটি তল্লাশি করা হলে উক্ত ফ্লাইটের ৪টি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ৬৮টি স্বর্ণবার পাওয়া যায়, যার মোট ওজন ৭.৮৮৮ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

একই রকম সংবাদ সমূহ

বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী বলেছেন,বিস্তারিত পড়ুন

বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শতাধিক নেতাকর্মীকেবিস্তারিত পড়ুন

চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র

সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বা শুমারিবিস্তারিত পড়ুন

  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি