বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিডিও

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : সেই জাহাজটি জব্দ, চালক-স্টাফ সবাই আটক

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় এ রিপোর্ট পর্যন্ত নারী ও শিশুসহ ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এরই মধ্যে এ ঘটনায় চালকসহ ঘাতক জাহাজ এমভি রূপসী-৯-এর সকল স্টাফ ও কর্মীদের আটক এবং জাহাজটি জব্দ করে গজারিয়া কোস্টগার্ড ও নৌপুলিশ।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি মীনা মাহমুদা।

তিনি বলেন, ওই জাহাজটির চালকসহ সবাইকে আটক করা হয়েছে।

এর আগে, দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার কয়লাঘাট এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে এই দুর্ঘটনা ঘটে।

লঞ্চডুবির ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পেছন থেকে একটি কার্গো জাহাজ ঠেলে অনেক দূর নিয়ে যায় যাত্রীবাহী লঞ্চটিকে। পরে লঞ্চটিকে ডুবিয়ে দিয়ে মুন্সিগঞ্জের দিকে চলে যায় কার্গো জাহাজটি।

এদিকে, দুর্ঘটনার কারণ তদন্তে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শামীম বেপারীকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিআইডাব্লিউটিএ) ড. আ ন ম বজলুর রশিদকে প্রধান করে তিন সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী