বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুক্রবার মুক্তি পাচ্ছে ডিপজল-মৌ খানের যেমন জামাই তেমন বউ

৯ জুন শুক্রবার দেশের ২০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মনোয়ার হোসেন ডিপজল ও মৌ খান অভিনীত সিনেমা, যেমন জামাই তেমন বউ। এ সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা। সামাজিক-পারিবারিক ঘরানার এ সিনেমাটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা মমতাজুর রহমান আকবর।

যেমন জামাই তেমন বউ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে ডিপজল ও মৌ খান ছাড়া উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খনসহ আরও অনেকে।

নির্মাতা মনতাজুর রহমান আকবর জানান, এটি একটি সামাজিক-পারিবারিক ঘরানার সিনেমা। এ ধরনের গল্পে সাধারণত সিনেমা নির্মিত হয় না। প্রতিটি সংসারে জামাই-বউয়ের মধ্যে ঝগড়া-বিবাদ থাকে, সন্দেহ থাকে। পরিবারের ভেতরকার এ ধরনের বিরোধপূর্ণ ঘটনাই দেখা যাবে এ সিনেমায়।

যেমন জামাই তেমন বউ নিয়ে প্রত্যাশা কেমন? জানতে চাইলে মৌ খান বলেন, প্রত্যাশা অনেক বেশি। কারণ ডিপজল ভাইয়া অনেক গুণী একজন অভিনেতা। প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় হাজির হচ্ছি। আশা করি, দর্শকরা সুন্দর একটা জুটি দেখতে পাবে। দর্শকরা যে প্রত্যাশা নিয়ে হলে আসবেন, আশা করি সেটা পূরণ হবে।

উল্লেখ্য, প্রতিশোধের আগুন ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌ খানের। এ ছবিতে মৌ খানের বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। ছবিটি নির্মাণ করেছেন মোহাম্মদ আসলাম। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে মৌ খান অভিনীত ৬ টি চলচ্চিত্র বান্ধব, বাহাদুরী, অমানুষ হলো মানুষ, বাংলার হার-কিউলিস, মাফিয়া এবং জ্বলছি আমি। সম্প্রতি তিনি ইউরোপের নামকরা ব্র্যান্ড জুসেরা লিকুইড হ্যান্ডওয়াশের বিজ্ঞাপনচিত্রে চিত্রনায়ক রিয়াজের বিপরীতে মডেল হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস