শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে উৎসব মূখর পরিবেশে পিঠা উৎসব

নিজস্ব প্রতিনিধি : শীত মানেই যেন নতুন ধানের চাল গুঁড়ার দাদি- নানির হাতের তৈরি পিঠা পুলি। হাজার বছরের বাঙালির ঐতিহ্য এই পিঠা পুলি দিন দিন হারিয়ে যেতে বসেছে। সেই হারাতে বসা ঐতিহ্য কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২২ জানুয়ারি ২০২৫ সাতক্ষীরার কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ আয়োজন করেছে দিন ব্যাপী পিঠা উৎসবের।

এবারের পিঠা উৎসবে১১টি স্টলে ঠাঁই পেয়েছে- চিতয় পিঠা, কুলে পিঠা, পাটি সাফটা, হৃদয় হরণ, রস বড়া, নকশী পিঠা, সহ বাহারি নামের প্রায় ১০০ প্রকারের পিঠা। উৎসব মূখর পরিবেশে এই পিঠা উৎসবে অংশ নিয়েছেন কলেজের বর্তমান – সাবেক ছাত্র ছাত্রী, শিক্ষক মণ্ডলী, সুধী সমাজ, ছোট থেকে বয়ঃ বৃদ্ধারাও। বাহারি এই পিঠার স্বাদ নিতে স্টলে স্টলে মানুষের উপচে পড়া ভিড়। পিঠা উৎসবকে ঘিরে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ক্যাম্পাস যেন পরিণত হয়েছে মিলন মেলায়। কেউ কেউ পরিচিত হচ্ছেন নাম না জানা শত রকমের পিঠার সাথে, আবার কেউবা সেই পিঠার স্বাদ নিচ্ছেন।

সকল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিন ব্যাপী উৎসবস্থলে অনুষ্ঠিত হচ্ছে নাচ, গান, আবৃত্তি সহ নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রম। যাতে অংশ নিতে পেরে আনন্দিত কলেজের শিক্ষার্থীরা। দাবি করছেন এই পিঠা উৎসবকে ২ থেকে ৩ দিনের করার।

সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত ও উপাধ্যক্ষ রেজাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, ইউনুস আলী খান, আনোয়ারুল ইসলাম, শাহাদৎ হোসেন, আবুল খায়ের ও শিক্ষক-কর্মচারী সহ আরো অনেকেই।

বিদেশের সাথে তাল মিলাতে গিয়ে আমরা দিন দিন বিভিন্ন ফাস্টফুডের আড়ালে নিজেদের ঐতিহ্য ভুলে যাচ্ছি। হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে দেশিও সাংস্কৃতিকর সাথে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন বেশি বেশি প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব