শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার গাড়ী বহর হামলা মামলার রায়ে কালিগঞ্জে আনন্দ র‍্যালী

তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার রায় প্রকাশে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে আনন্দ র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আনন্দ র‍্যালীটি আওয়ামীলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক নুর আহমেদ সুরুজের সভাপতিত্বে কৃষ্ণনগর ইউনিয়ন শাখা আওয়ামীলীগের প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে কৃষ্ণনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু।

আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাম প্রসাদ রাজু, কৃষ্ণনগর ইউনিয়ন শাখার যুব লীগের সভাপতি মো ফজলু গাজী, কৃষকলীগের সভাপতি মো ফজর আলী গাজী, সাধারণ সম্পাদক আব্দুল বারী, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০২ সালে সংঘঠিত সাতক্ষীরার কলোরয়ায় গাড়ী বহর হামলা মামলায় বৃহস্পতিবার সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে এবং আটককৃত ৩৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি ১৬ জন রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা