বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেষবারের মতো মোহামেডান ও বঙ্গবন্ধুতে আসবেন বাদল রায়

যে ক্লাবের জার্সিতে ফুটবল খেলে লাখ লাখ মানুষরে হৃদয় জয় করেছেন সেই মোহামেডান ক্লাবে এবং যে মাঠের সবুজ ঘাসে ফুটবলের ফুল ফুটিয়েছেন সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাদল রায় শেষবারের মতো আসবেন সোমবার।

বাদল রায়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সোমবার সকাল ১১ টায় মতিঝিলস্থ মোহামেডান ক্লাব প্রাঙ্গনে এবং বেলা ১২ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাদল রায়ের মরদেহ রাখা হবে ক্রীড়াঙ্গনের মানুষের শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের জন্য।

এরপর রাজধানীর সবুজবাগ কালি মন্দিরে বাদল রায়ের মরদেহ শেষকৃত্য করা হবে। বাদল রায় দীর্ঘদিন রোগভোগের পর রোববার বিকেল ৫ টা ৩৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাদল রায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ আরচারি ফেডারেশনসহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তি বাদল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বাদল রায়ের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড সোমবার তাদের পতাকা অর্ধনমিত রাখবে।

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর