শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শোকাবহ আগস্টে সাতক্ষীরায় শ্রমিক লীগের কর্মসূচি

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার বিশেষ বর্ধিত সভায় আসন্ন শোকাবহ আগস্টের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ দলের অস্থায়ী কার্যালয়ে জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল্লাহ সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় সংগঠনের এক বিশেষ বর্ধিত সভায় শোকাবহ আগস্টের কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় মাহমুদুল আলম বিবিসি শোকাবহ আগস্টের কর্মসূচি উপস্থাপন করেন।

সভায় জেলা শ্রমিক লীগের সদস্য শেখ রবিউল ইসলাম রবি, শেখ আজাদুল ইসলাম, কাজী আখতারুজ্জামান মহব্বত, শেখ মকসুর রহমান, মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির হোসেন টিটু, ফিরোজ হোসেন,পৌর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল আজিজ বাবু, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব সম আব্দুস সালাম, কালিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক আমির হোসেন খান, দেবহাটা উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নাসির উদ্দিন, কলারোয়া উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মনজুরুল ইসলাম মিঠু, সাতক্ষীরা সদর উপজেলা শ্রমিক লীগের নেতা শিমুল হোসেন, পাটকেলঘাটা থানা শ্রমিক লীগের সদস্য সচিব মোঃ রিপন হোসেন, মোহাম্মদ ইদ্রিস আলী হান্নান,মিজানুর রহমান, ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচির মধ্যে আগামী ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে খুলনা রোড মোড়স্থ বিদ্যুত সাব স্টেশন গেটের সামনে খাদ্য বিতরণ, কোরআন খতম, দোয়া অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রত্যেক উপজেলা/ থানায় জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে উপরোক্ত কর্মসূচি পালন করা হবে। জেলা আওয়ামী লীগের নেতৃত্বে মাসব্যাপী কর্মসূচিতে জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করবে।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত