শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্বশুর বাড়ির বারান্দা থেকে ‘ঝাঁপিয়ে আত্মহত্যা’ সাবেক এমপিপুত্রের

রাজধানীর কাঁঠালবাগানের একটি ভবনের নবম তলা থেকে পড়ে আসিফ ইমতিয়াজ খান নামের একজন আইনজীবীর মৃত্যু হয়েছে।

ব্যারিস্টার আসিফ (৩৩) সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তার বাবা সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম খান।

পুলিশ বলছে, শুক্রবার ভোরে কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটে শ্বশুরবাড়ির বারান্দা থেকে লাফিয়ে পড়ে তিনি ‘আত্মহত্যা’ বলে তার স্ত্রী-স্বজনরা জানিয়েছেন। তবে এই মৃত্যুর জন্য আসিফের স্ত্রীকে দায়ী করছে তার পরিবার।

কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, “আসিফের শ্বশুরবাড়ির লোকজন বলছে, আসিফ বাসায় বিয়ার পান করত। এই নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য থেকে সে ভোরে ফজরের নামাজের সময় বারান্দা থেকে লাফিয়ে পড়ে। এ সময় তার স্ত্রী ড্রইং রুমে বসে ছিলেন।”

পরে আসিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

তবে আসিফের শ্বশুরবাড়ির লোকজনের এই বক্তব্য সত্য কি না তা তদন্ত করে দেখা হচ্ছে জানিয়ে কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) ঠাকুর দাস মালো বলেন, “আসিফের বাবা-মা প্রথমে বিয়ে মেনে না নিলেও পরে মেনে নেয়। তবে আসিফের স্ত্রী অধিকাংশ সময় বাবার বাড়িতেই থাকতেন। তাদের কোনো সন্তান নেই। আসিফ আত্মহত্যা করে থাকলে স্ত্রীর নির্যাতনের কারণেই করেছে বলে তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।

“আমরা দুই পক্ষের বক্তব্য নিয়েছি, তদন্ত করে দেখা হচ্ছে।”

১৫ দিন আগে আসিফ তার বাবার মিরপুরের বাসা থেকে শ্বশুরবাড়িতে উঠেছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আসিফের মৃত্যু নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, “প্রাথমিকভাবে উপর থেকে পড়ে যাওয়ার পর শরীরে যে আলামত দেখা দেয় সেটা আসিফের শরীরে পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ভিসেরা পরীক্ষার প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।”

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়