বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেও নেয়া যাবে করোনার টিকা!

বিশ্বে প্রথমবার শ্বাস-প্রশ্বাসে নেওয়ার করোনা ভ্যাকসিন প্রদর্শন করলো চীন।

স্থানীয় সময় শুক্রবার (১২ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলের হাইনান প্রদেশে আয়োজিত ৫ম আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনীতে এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এটি করোনার অন্য ভ্যাকসিনের মতই দেহে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করবে।

প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে চলছে গবেষণা। ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করার ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে আগেই। সম্প্রতি বাজারে এসেছে করোনার ট্যাবলেট। এবার চীনের একদল গবেষক, চীনা বায়োটেক কোম্পানি ক্যানসিনো বায়োলজিকসের যৌথ উদ্যোগে আবিষ্কার করেছে শ্বাস প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করার ভ্যাকসিন।

স্থানীয় সময় শুক্রবার চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে আয়োজিত ৫ম আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনীতে প্রথমবারের মতো দেখানো হয় ভ্যাকসিনটি। এ সময় প্রদর্শনীতে আগতদের অনেকেই এটি গ্রহণ করেন।

ক্যানসিনো বায়োলজিকস জানিয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ভ্যাকসিনটির ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়। সবশেষ দ্বিতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে আশানুরূপ ফলাফল পাওয়া গেছে। এটি করোনার অন্যান্য ভ্যাকসিনের মতোই দেহে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করবে, এছাড়া বুস্টার ডোজ হিসেবেও এটিকে ব্যবহার করা যাবে। আর ইনহেলারের মতো গ্রহণের সুবিধা থাকায় যে কোনো বয়সীরা এটিকে সহজেই ব্যবহার করতে পারবেন।

বর্তমানে সিনোফার্ম আর সিনোভ্যাক নামে করোনার দুটি চীনা ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। আর শ্বাস প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করার নতুন আবিষ্কৃত ভ্যাকসিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা