বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে পদ্মাপুকুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে ২৭ নভেম্বর (বুধবার) বিকালে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নের স্থানীয় মাঠে আয়োজিত এ সমাবেশে এলাকাবাসী, নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইদ্রিস আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

তিনি বলেন, “জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল বলেন, “গণমানুষের প্রত্যাশা পূরণে দলকে এগিয়ে যেতে হবে। জনগণের আস্থা অর্জনই আজকের প্রধান চ্যালেঞ্জ।”

জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ বলেন, “রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ। সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।”

শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান এবং উপজেলা নায়েবে আমির মাওলানা মঈন উদ্দিন আহমেদ বলেন, “সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ততা আগামী দিনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এছাড়া উপজেলা যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ সাইদী হাসান বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন। বক্তারা জনগণের অধিকার আদায়, শান্তিপূর্ণ নির্বাচন এবং দায়িত্বশীল রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ জনসভা দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলাম নামে এক জেলেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা