বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে পরিত্যক্ত ব্যাগে মিলল ফুটফুটে এক নবজাতক

সাতক্ষীরার শ্যামনগরে এবার কালভার্টের উপর থেকে পরিত্যক্ত ব্যাগে মিললো এক ফুটফুটে নবজাতক। মঙ্গলবার ভোরে আজান দিতে যাওয়ার সময় শ্যামনগর বাস টার্মিনাল সংলগ্ন কালভার্টের উপরে পরিত্যক্ত ব্যাগের মধ্যে কান্নার আওয়াজ শুনে এগিয়ে যান বাস টার্মিনাল মসজিদের মুয়াজ্জিন সামসুর রহমান।

তাৎক্ষণিক তিনি নবজাতক শিশুটিকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানান।

বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সার্বক্ষণিক পরিচর্যা করা হচ্ছে।

উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান জানান, যদি কেউ ছেলে শিশুটিকে দত্তক হিসেবে নিতে চায় তাহলে আগামী ৪ মার্চ বেলা ১১টার মধ্যে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামনগর অথবা সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা অফিসার শ্যামনগর বরাবর লিখিত আবেদন করতে হবে।

তিনি আরও জানান, শিশু কল্যাণ বোর্ডের জরুরি সভার মাধ্যমে শিশুটির স্থায়ী পরিচর্যার বিষয়টি সুনিশ্চিত করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টিবিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টেরবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আমিনুর রহমানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • শ্যামনগরে বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ
  • শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা