বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দিতে এসে ধরা, যেতে হলো কারাগারে

সাতক্ষীরার শ্যামনগর বদলী পরীক্ষা দিতে এসে ফরহাদ হোসেন নামের এক ভূয়া পরীক্ষার্থীকে হল রুমে আটক করেছে কলেজ কর্তৃপক্ষ।
পরে তাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে তিনি ধরা পড়েন।

তিনি কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য আকবর হোসেনের ছেলে।

আর প্রকৃত পরীক্ষার্থী শেখ জালাল উপজেলার হায়বাতপুর গ্রামের শেখ জামালের ছেলে।

শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহিদ জানান, স্নাতক (পাস) কোর্সের ছাত্র শেখ জালালউদ্দীন ২য় বর্ষ হতে ৩য় বর্ষে উত্তীর্ণ হওয়ার সময় অর্থনীতি বিষয়ে অকৃতকার্য হয়। নিয়মানুযায়ী ওই বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দিতে ফর্ম-ফিল-আপ করে জালাল। তবে নির্ধারিত দিনে জালাল ফরহাদকে পরীক্ষা দেওয়ার জন্য ভাড়া করে। পরীক্ষা দেওয়ার সময় তিনি বিষয়টি জানতে পেরে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আক্তার হোসেনকে অবহিত করেন।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আক্তার হোসেন ভ্রাম্যমান আদালতে ফরহাদ হোসেনকে ১০ দিনের কারাদন্ড দেন।

অধ্যক্ষ আরো জানান, প্রকৃত পরীক্ষার্থী শেখ জালালও সমান অপরাধী। তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ভুয়া পরীক্ষার্থীকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল