রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনির ইউনিয়নের দাতিনাখালী গ্রামে পুকুরে ডুবে রনি হোসেন নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে খেলার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর বেলা ৩টার দিকে পাশের পুকুর থেকে তার ভাসমান মৃত উদ্ধার হয়। মৃত রনি ফয়সাল হোসেন ও রেহেনা বেগম দম্পতির একমাত্র সন্তান ছিল।

নিহতের চাচা হায়দার আলী জানান, পরিবারের সদস্যদের অজ্ঞাতে রনি খেলার সময় ঘরের পাশে থাকা পুকুরে পড়ে মারা গেছে। তিনি আরও জানান, তার পিতা ফয়সাল হোসেন সকালে বাড়ি থেকে কাজে যাওয়ার পর দুপুরের দিকে তার মা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। একপর্যায়ে বেলা ১১টার দিকে রনি বাড়ি থেকে বের হয় খেলার জন্য। দুপুরে ভাত খাওয়ার জন্য খোজাখুজির শুরু হলে বেলা তিনটা নাগাদ পাশের পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। বিকালে জানাযা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার পিতা কিছু দিন আগে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকাসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করেছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ