বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে প্রান্তিক কৃষকদের মাঝে আমন মৌসুমের বীজ ও সার বিতরণ

এবিএম কাইয়ুম রাজ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে আমন মৌসুমের জন্য বিনামূল্যে উচ্চ ফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়, যাতে করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা কম খরচে অধিক ফসল ফলাতে পারেন।

রবিবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি খাতুন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় শতাধিক প্রান্তিক কৃষকের হাতে তুলে দেওয়া হয় আমন মৌসুমে ব্যবহারের জন্য ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি উন্নতমানের ধানের বীজ। বিতরণকৃত বীজের জাতের মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্রি ধান-৪৯, ৫১, ৫২, ৭৫, ৮৭, ৯৩, ৯৫ এবং বিনা ধান-০৭ ও ১৭।

কৃষি কর্মকর্তারা জানান, সরকারের এই প্রণোদনা কার্যক্রম কৃষকদের কৃষি উপকরণ সংগ্রহে সহায়তা করবে এবং তাদের উৎপাদন খরচ কমিয়ে লাভজনক চাষাবাদে উৎসাহিত করবে। একই সঙ্গে এটি নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকেরা জানান, সরকারিভাবে বিনামূল্যে এসব বীজ ও সার পেয়ে তারা খুশি। এতে তাদের উৎপাদন ব্যয় যেমন কমবে, তেমনি কৃষিকাজে আগ্রহও বৃদ্ধি পাবে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে সুন্দরবন সংলগ্ন প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর সক্রিয়বিস্তারিত পড়ুন

বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ

ফারুক রহমান, সাতক্ষীরা: “আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীকে কেন্দ্রে রেখে বাঘের ভবিষ্যৎ সুরক্ষিতবিস্তারিত পড়ুন

  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ