বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

পেছন দিক থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় রুকসানা খাতুন (২৮) নামের মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে শ্যামনগর উপজেলা সদরের চন্ডিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রুকসানা সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি গ্রামের ফজর আলীর মেয়ে। তিয়ানশী নামীয় খাদ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানে কর্মরত ঐ নারী কর্মস্থল কয়রা থেকে শ্যামনগরের হায়বাদপুর অফিসে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এসময় তাকে বহনকারী মোটরসাইকেলের চালক তার সহকর্মী রাম প্রসাদ মন্ডল মারাত্বকভাবে আহত হন। পুলিশ দুর্ঘটনাকবলিত মটর সাইকেলসহ বাসটি জব্দ করেছে।

দুর্ঘটনায় আহত রাম প্রসাদ মন্ডল জানান চন্ডিপুর এলাকায় পৌছানোর পর খুলনা থেকে ছেড়ে আসা বিআরটিসি’র একটি বাস তাদের মটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় মটর সাইকেলসহ তারা দু’জন রাস্তার পাশে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরক্ষণে চিকিৎসকরা তার সহকর্মী রুকসানাকে মৃত ঘোষনা করেন।

তিয়ানশীর সাতক্ষীরা অঞ্চলের পরিচালক খায়রুল বাসার জানান, রুকসানার ৮ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। স্বামীর সাথে ছাড়াছাড়ির পর মেয়েকে নিয়ে তিনি বাবার বাড়িতে অবস্থান করে সাংসারিক খরচ নির্বাহের জন্য উক্ত প্রতিষ্ঠানে যুক্ত হন।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে দুর্ঘটনার শিকার মটর সাইকেল উদ্ধারসহ বাসটি জব্দ করা করা হয়েছে। লিখিত অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর