সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং তাকে শ্যামনগরে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে পৌরসদরের জেসি কমপ্লেক্স চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারী-পুরুষ এতে অংশ নেন।
মিছিলটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাব চত্বরে পথসভায় মিলিত হয়।

বিক্ষোভকারীদের কেউ কেউ হাতে ঝাড়ু ও জুতা নিয়ে গাজী নজরুল ইসলামের ছবিতে আঘাত করেন।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ সুলাইমান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তাকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা এবং জাতীয় সংসদ থেকে বহিষ্কারের দাবিও তোলেন।

সমাবেশে বক্তারা দাবি করেন, আলোচিত ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে প্রথমে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও পরবর্তীতে বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের যাচাইয়ের পর ঘটনাপ্রবাহে পরিবর্তন আসে। তাদের অভিযোগ, এরপর ওই তরুণীকে বিয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, পদে পদে জালিয়াতি ও মিথ্যাচারের আশ্রয় নেওয়া হয়েছে।

তারা বলেন, নীতি ও আদর্শের প্রশ্নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং দলীয় অবস্থান স্পষ্ট করা।

সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম এবং উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন ঝর্ণাসহ অন্যরা।

বক্তারা আরও বলেন, যদি কোনো অপ্রাপ্তবয়স্ক তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দোষী প্রমাণিত হলে আইনি ব্যবস্থা এবং জাতীয় সংসদের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এছাড়া গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।

একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রতি বিষয়টি বিবেচনা করে দলীয় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিনবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের