বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা ফজলুল হক (৫৫) নামে এক মাদ্রাসা প্রভাষক মারা গেছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার তারানীপুর গ্রামে নিজ বাড়ির আঙিনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা ফজলুল হক তারানীপুর গ্রামের বাসিন্দা লুৎফর রহমান গাজীর ছেলে। তিনি দরগাহপুর এন.ডি.এস ফাজিল মাদ্রাসায় আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন সম্মানিত শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে তিনি বাড়ির প্রাচীরে মোটর চালু করে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক মোটরে শর্টসার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে চেষ্টা চালালেও ততক্ষণে তিনি প্রাণ হারান।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজন নিহতের বাড়িতে ছুটে যান। এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয় তার মৃত্যুতে। শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, মাওলানা ফজলুল হক দীর্ঘদিন ধরে দরগাহপুর এন.ডি.এস ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। তার মৃত্যুতে স্থানীয় শিক্ষা ও ধর্মীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল