মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

আবুল কাসেম: সাতক্ষীরার শ্যামনগরে বিএনমের প্রার্থী গোলাম রেজা কর্তৃক বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বীর মুক্তিযোদ্ধা।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল।
এর আগে একটি বিক্ষোভ মিছিল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা জিএম ওসমান গনী, বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা সন্তান মনিরুজ্জামান ডলার, মুক্তিযোদ্ধা সন্তান সেলিম সবুজ প্রমুখ।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরকারী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের বিরুদ্ধে সাতক্ষীরা-৪ আসনের নোঙ্গর প্রতিকের প্রার্থী এইচ.এম গোলাম রেজা বিভিন্ন নির্বাচনী জনসভায় কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন। যার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন