সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার গোপিনাথপুরে নৌকার সমর্থনে পথসভা

দীপক শেঠ ও শেখ জিল্লু: কলারোয়ায় নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় দেশকে বাঁচাতে ও গণতন্ত্র রক্ষা করতে নৌকায় ভোট চাইলেন নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকেলে কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের গোপীনাথপুরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

তিনি বলেন, স্থানীয়ভাবে দলীয় মতপার্থক্য থাকলেও সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থী স্বপনকে জয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
এসময় তিনি নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে তৃলমূল স্তরের নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

সাবেক ওয়ার্ড আ.লীগ সভাপতি শাহজাহান আলী মোড়লের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর আ. লীগ সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর যুবলীগ নেতা শফিউল আজম সফি, পৌর কাউন্সিলর যুবলীগ নেতা আসাদুজ্জামান তুহিন, আ.লীগ নেতা কপাই সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, সাবেক ছাত্রলীগ নেতা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সহকারী অধ্যাপক ইউনুছ আলী খান, যুবলীগ নেতা সহিদ আলী, মহিলা আ.লীগ নেত্রী পৌর কাউন্সিলর সন্ধ্যা রানী বর্মন, পৌর কাউন্সিলর দিথি খাতুন সহ অসংখ্য মহিলা আ.লীগসহ ওয়ার্ড আ.লীগের নেতাকর্মীবৃন্দ।

সভা সঞ্চালন করেন আ.লীগ নেতা পৌর কাউন্সিলর আলফাজ হোসেন ও শফিউল আলম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন