শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে মাছের আড়ত থেকে দুই বস্তা মোবাইল ফোন উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারের একটি মাছের আড়ত থেকে দুই বস্তা মোবাইল ফোন সেট উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে বস্তায় মোড়ানো অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৫৩টি মোবাইল সেট উদ্ধার করেন।

গত শুক্রবার রাতে স্থানীয় এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোবাইল ফোন সেট চুরি হয়। এ ঘটনায় করা মামলার সূত্র ধরে চার আসামিকে গ্রেফতারের পর তাদের সহযোগীরা এসব মোবাইল সেট ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক আবু সাইদ জানান, ‘শুক্রবার রাতে তালা কেটে তার দোকান থেকে প্রায় ৩০ লাখ টাকার মালপত্র চুরি করা হয়। এ ঘটনায় কয়েকজনকে আসামি করে তিনি একটি মামলা করলে রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারজনকে গ্রেফতার করে। তাদের পালিয়ে থাকা সহযোগীরা রাতে খোলপেটুয়া নদীর চরে গড়ে ওঠা মাছের আড়তের পাশের একটি দোকানের বারান্দায় এসব মালপত্র রেখে গেছেন। তবে মাত্র ৮/১০ লাখ টাকার মালপত্র উদ্ধার হয়েছে।’

শ্যামনগর থানার নাজমুল হুদা জানান, ‘শুক্রবার রাতে নওয়াবেঁকী বাজারের ভাই ভাই মোবাইল সেন্টার থেকে কয়েক লাখ টাকার মালপত্র চুরি হয়। এ ঘটনায় করা মামলার বাকি আসামিদের গ্রেফতার ও বাকি মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে।’

একই রকম সংবাদ সমূহ

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

  • উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী