শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের গাবুরাতে সিসিডিবি আয়োজিত কমিউনিটির ঝুঁকি মূল্যায়নের তথ্য বৈধকরণ কর্মশালা

বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি এর স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করছে।

(২২ জুন) বুধবার সকাল ১১ টায় গাবুরা ইউনিয়ন পরিষদে সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্পের (বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরন এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প) অধীনে “কমিউনিটির ঝুঁকি মূল্যায়নের তথ্য বৈধকরণ কর্মশালা” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাবুরা ইউনিয়নের ২,৩ ও ৪ নং ওয়ার্ডের কমিউনিটি ঝুঁকি নিরূপণ এর ফলাফল উপস্থাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জি. এম মাসুদুল আলম। সভাপতিত্ব করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন। আরও উপস্থিত ২ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য শফিউল্লাহ গাজী, ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জি. এম ইমাম হাসান, ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন সহ সাংবাদিক, ডব্লিউডিএমসি এর সদস্যগণ, শিক্ষক, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও প্রকল্পের ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাশেম মিয়া, ফিল্ড অর্গানাইজার সরস্বতী সরকার এবং চন্দন দাস প্রমুখ।

প্রকল্পের মূল বিষয় উপস্থাপন করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার। উপস্থাপনের পরে তথ্য উপাত্ত উপস্থিত সকলে দেখেন এবং পর্যালোচনা করেন।

প্রধান অতিথি বলেন “গাবুরার জন্য দৃশ্যমান উন্নয়ন করা প্রয়োজন। গাবুরার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। সেজন্য সরকারের বিভিন্ন স্থানে আমরা উপস্থাপন করছি। সিসিডিবি যে প্রক্রিয়ায় তথ্য উপাত্ত সংগ্রহ করেছে তা খুবই ফলপ্রসূ হবে। আমরা ইউনিয়ন পরিষদের সবাই এই উপস্থাপিত তথ্য উপাত্তর সঙ্গে একমত পোষণ করছি। সিসিডিবিকে দৃশ্যমান উন্নয়ণ করার জন্য অনুরোধ করছি।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…