বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের নওয়াবেঁকী কলেজের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে অপ্রস্তাবিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে অভিভাবক ও সচেতন এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২৬ এপ্রিল) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট সমাজসেবক এম. এম. আবুল কালাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নওয়াবেঁকী মহাবিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বিগত ২৭ অক্টোবর ২০২৪ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় এডহক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেয়। ২৫ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সভাপতি পদে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ভূমি দাতা মোঃ আব্দুল মাজেদকে প্রথম প্রস্তাব করা হয়। দ্বিতীয় ও তৃতীয় প্রস্তাবনায় ছিল তাশরিফা আফরীন ও মুহাঃ আলমগীর কবিরের নাম। এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ে তালিকা পাঠানো হয়।

কিন্তু প্রস্তাবিত ব্যক্তিদের উপেক্ষা করে এলাকার অচেনা ও ঢাকায় বসবাসরত জনৈক আব্দুস সালামকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, নবনির্বাচিত সভাপতি স্থানীয় কোনো পরামর্শ ছাড়াই প্রভাব খাটিয়ে এই পদে আসীন হয়েছেন। ফলে তাঁকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে অবিলম্বে তাকে অপসারণ করে এডহক কমিটির প্রস্তাবিত তালিকা অনুযায়ী সভাপতি নিয়োগের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর স্বার্থে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিএম আইয়ুব আলী, জহুরুল হক আপ্পু, সাইফুল আলম, এম এম আবু সালেক, মোঃ হাবিবুর রহমান, মাহফুজ এলাহী, রেজাউল ইসলাম রানা, আরাবুজ্জামান পাভেল, মোঃ ইউনুস আলী ও শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল