রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রীলঙ্কা সফর অনিশ্চিত, আসছেন না ভেট্টোরি

দিনক্ষণ জানানো হয়নি। তবে বলা হয়েছে। আর তা বলেছেন ক্রিকেট অপস চেয়ারম্যান আকরাম খান। জাতীয় দলের স্কিল ট্রেনিং শুরুর সময়ই বিসিবি পরিচালক ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানিয়েছিলেন, শ্রীলঙ্কা যাওয়ার আগেই চলে আসছেন স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

তবে ঠিক কবে আসবেন, একদম দিন নির্দিষ্ট করে জানাননি আকরাম। শুধু বলেছিলেন, যেহেতু ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান বাবাকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত, তার পক্ষে আপাতত আসা সম্ভব নয়। তিনি শ্রীলঙ্কা সফর থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন। তাই আমরা ঠিক করেছি জাতীয় দল দেশ ছাড়ার আগেই স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে উড়িয়ে আনবো এবং জাতীয় দলের শ্রীলঙ্কা যাওয়ার কয়েকদিন আগেই চলে আসবেন এ কিউই স্পিন কোচ।

তিনি বেশ আস্থার সাথেই বলেছিলেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক আর ট্রেনার নিক নেইলের সাথে দেশের মাটিতে জাতীয় দলের অনুশীলনে স্পিনারদের বিশেষ সহায়তা করতে আসছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও টাইগারদের স্পিন কোচ ভেট্টোরিও।

কিন্তু শেষ খবর, আপাতত আসছেন না ভেট্টোরি। আসলে এসেই পড়তেন। মানে ভিতরে ভিতরে কিউই স্পিন কিংবদন্তি ভেট্টোরির ঢাকা আসার কথা ছিল গতকাল ২৩ সেপ্টেম্বর। ২৩ পার হয়ে ২৪ সেপ্টেম্বর চলে এসেছে- ভেট্টোরির আসার খবর নেই।

জানা গেছে এ কিউই ক্রিকেট ব্যক্তিত্ব আজও আসবেন না। তারচেয়ে বড় কথা তিনি এখন হয়ত আর আসবেনই না। বিসিবি থেকে জানানো হয়েছে, জাতীয় দলের শ্রীলঙ্কা সফর নিশ্চিত না হওয়া পর্যন্ত আর আসছেন না ভেট্টোরি। ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধানই দিয়েছেন এ তথ্য।

বোঝাই যাচ্ছে, সফর অনিশ্চিত হওয়ায় আর গাঁটের পয়সা খরচ করে ভেট্টোরিকে আনতে চাচ্ছে না বিসিবি। বলার অপেক্ষা রাখে না, এমনিতেই ড্যানিয়েল ভেট্টোরির জন্য মোটা অংকের অর্থ গুনতে হয় বিসিবিকে। তার সঙ্গে চুক্তিটা অন্য সব বিদেশি কোচদের মত নয়।

বছরে ১০০ কর্মদিবসে কাজ করার কথা এ কিউই কোচের। ওই ১০০ দিনের বেতন আড়াই লাখ মার্কিন ডলার। যার প্রতি দিনের বেতন দাড়ায় ২৫০০ ডলার। এখন শ্রীলঙ্কা সফর না হলে শুধু শুধু তাকে এনে বাড়তি ডলার খরচ করার কোন মানে হয় না, এই ভেবেই হয়ত তাকে আপাতত না আসতে বলে দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর

দেশের মাদকের সবচেয়ে বড় চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে আসে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্নবিস্তারিত পড়ুন

  • জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ