শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবাদ প্রকাশের বিরুদ্ধে মিছিল: কেশবপুর প্রেসক্লাবের নিন্দা, আল্টিমেটাম

সংবাদ প্রকাশের জেরে যশোরের কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসাইনের নাম উল্লেখ করে শহরে মিছিলের প্রতিবাদে গত শুক্রবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২ ডিসেম্বর দৈনিক গ্রামের কাগজের শেষ পাতায় কেশবপুর এক স্কুলে প্রধান শিক্ষক পদে জামায়াত নেতার নিয়োগ নিয়ে গুঞ্জন শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় ৩ ডিসেম্বর সন্ধ্যায় পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালামের নেতৃত্বে ওই মিছিল বের হয়।

কেশবপুর প্রেসক্লাবের হলরুমে সংগঠনের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভা থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন, সাংবাদিক নূরুল ইসলাম খান, দীলিপ মোদক, শেখ শাহীনুর ইসলাম, রুহুল আমীন খান, সিদ্দিকুর রহমান, পরেশ দেবনাথ, মতিয়ার রহমান, আব্দুল মজিদ, আব্দুল মমিন, তাইফুর রহমান প্রমুখ।

সভায় এ ঘটনায় তীব্র নিন্দাসহ আগামি ৭২ ঘন্টার মধ্যে পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালামের নেতৃত্বে মিছিলের ঘটনায় দুঃখ প্রকাশ করার আহবান জানানো হয়। তা না হলে যশোর-৬ আসনের এমপিসহ প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হবে। অপরদিকে ওই সভা থেকে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ওই পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী