শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংসদের বিশেষ অধিবেশনে প্রবেশাধিকার পাচ্ছেন সংবাদকর্মীরা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ‘বিশেষ অধিবেশনের’ খবর সংগ্রহ করতে সাংবাদিকদের সংসদ ভবনে প্রবেশের সুযোগ দিচ্ছে সংসদ সচিবালয়।

তবে সেক্ষেত্রে সাংবাদিকদের করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে। ফলাফল নেগেটিভ এলে তবেই মিলবে সংসদ অধিবেশনে ঢোকার পাস।

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক তারেক মাহমুদ বলেন, আগামী ৬ নভেম্বর সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা সংগ্রহ করা হবে।
“যাদের ফলাফল নেগেটিভ আসবে তারা বিশেষ অধিবেশনের খবর সংগ্রহ করতে সংসদ ভবনে প্রবেশ করতে পারবেন। সংসদ সচিবালয় এই টেস্ট করাবে।”

তিনি জানান, প্রতিটি সংবাদমাধ্যম থেকে একজন করে সাংবা‌দিক‌ কে কোভিড-১৯ পরীক্ষা করার জন্য ৬ নভেম্বর সকাল ১০টায় সংস‌দের মি‌ডিয়া সেন্টা‌রে উপ‌স্থিত থাক‌তে হ‌বে।

৮ ন‌ভেম্বর তাদের কো‌ভিড-১৯ পরীক্ষার রি‌পোর্ট দেওয়া হ‌বে। নে‌গে‌টিভ রি‌পোর্ট পাওয়া সাংবা‌দিক‌দের সেদিনই সংসদ পাস দেওয়া হ‌বে, যাতে তারা ৯ ন‌ভেম্বর সংসদে গিয়ে অধিবেশনের খবর সংগ্রহ করতে পারেন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে সংক্রমণ ঠেকাতে এর আগে তিনটি অধিবেশনে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে এর আগে গত ২২-২৩ মার্চ বিশেষ অধিবেশন আহ্বান করেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে পরে তা স্থগিত করা হয়। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমে আসায় গত ২১ অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদ আবার বিশেষ অধিবেশন আহ্বান করেন।

এই অধিবেশনই হবে বাংলাদেশের ইতিহাসে সংসদের প্রথম বিশেষ অধিবেশন। ৯ নভেম্বর বিশেষ অধিবেশনে স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।বিস্তারিত পড়ুন

এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে