শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সড়ক অবরোধ না করে ছাত্রদের আদালতে যাওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়ক অবরোধ না করে তাদের উচ্চ আদালতে যাওয়া উচিত।

শনিবার ময়মনসিংহ পুলিশ লাইন্সে ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্ররা যেন উচ্চ আদালতে গিয়ে তাদের কথা বলে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটা বাতিল হয়ে গেলে এরা মূলস্রোতের সঙ্গে থাকতে পারবে না। আমরা চাই সবাই যেন একসঙ্গে থাকতে পারি। সড়ক বন্ধ করে লাভ নেই। সড়ক বন্ধ করলে জনগণের দুর্ভোগ বাড়ে। পথচারী ও রোগীরা গন্তব্যে যেতে পারেন না।

জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শাহ আবিদ হোসেন। সমাবেশে সংসদ-সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন শরীফ আহম্মদ, মোহিত উর রহমান শান্ত, ফাহমি গোলন্দাজ বাবেল, নজরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ‚ঞা, বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ-সদস্য এবিএম আনিছুজ্জামান, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, আব্দুল মালেক সরকার, মাহমুদুল হক সায়েম ও মাহমুদ হাসান সুমন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম সিআইপি।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল