বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সন্তান নিলেই বিপুল অংকের ব্যাংকঋণ

চীনের উত্তরপূর্বাঞ্চলে সন্তান নিলে বিবাহিত দম্পতিদের দুই লাখ ইউয়ান ব্যাংক ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

জনসংখ্যার হার কমতে থাকায় দেশটির বিভিন্ন প্রদেশে এর আগেও অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে জিলিন সরকার জানিয়েছে, দুটি কিংবা তিনটি সন্তান থাকা দম্পতিদের ছোট ছোট ব্যবসায় মূল্য সংযোজন করেও ছাড় দেওয়া হবে।-খবর রয়টার্স

উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিন, লিওনিং ও হেইলোংজিয়াংয়ের জনমিতিক সংকট ব্যাপক আকার নিয়েছে। এখানকার বাসিন্দারা কাজের খোঁজে ঝুঁকি নিয়ে অন্য প্রদেশে যান। এতে দম্পতিরা বিয়ে ও পরিবার গড়ার পরিকল্পনা করতে বিলম্ব করেন।

২০১০ সালের সঙ্গে তুলনা করলে ২০২০ সালে এসে এসব অঞ্চলের জনসংখ্যা দশ দশমিক তিন শতাংশ কমে গেছে। আর জিলিনের জনসংখ্যা কমেছে ১২ দশমিক সাত শতাংশ।

জনসংখ্যা সংকট সামাল দিতে প্রদেশগুলো নতুন করে জোর দিয়েছে। এর আগে গেল মে মাসে চীন সরকার ঘোষণা দিয়েছে, বিবাহিত দম্পতিদের দুই সন্তানের বদলে এখন থেকে তিন সন্তান নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চীন-মার্কিন দ্বন্দ্বে নতুন করে ঘি ঢাললেন বাইডেন

একটি আদমশুমারিতে দেখা গেছে, ১৯৫০ সালের পর গত দশকে চীনের জনসংখ্যা বৃদ্ধি নাজুক গতিতে এগোচ্ছে। এতে অনিশ্চয়তা দেখা দিয়েছে, চীন ধনী দেশ হওয়ার আগেই তার জনসংখ্যায় বয়স্করা বেড়ে যাচ্ছেন। এছাড়া জন্মহার কমে যাওয়া নিয়ে অবহেলা করায় সমালোচনার মুখে পড়েছে কর্তৃপক্ষ।

জিলিন প্রদেশে মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ৯৮ দিনের বদলে ১৮০ দিন করা হয়েছে। আর পুরুষরা ১৫ দিনের বদলে ২৫ দিন ছুটি পাবেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা