বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার নতুন খেলা শুরু করেছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই। পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনতে হলে, ভয়াবহ এই দানবীয় সরকারকে সরাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, সরকার নির্বাচন নিয়ে নতুন খেলা শুরু করেছে।

আওয়ামী লীগ সরকার আজকে শ্রমিক, কৃষক এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে চায়। এই নির্বাচন নির্বাচন খেলা খেলে ফের আগামী জাতীয় নির্বাচনী বৈতরণী পার হতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, শ্রমজীবী মানুষের ভোগান্তি, দেশব্যাপী সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শ্রমিক দল এ কর্মসূচি পালন করে।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এখন ঢোল বাজাচ্ছে। আবার সেই ঢোল। আবারও সেই একই খেলা করে তারা ক্ষমতা ধরে রাখতে চায়।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিক দলের নেতাদের বিরুদ্ধেও মামলা দিয়েছে। কারণ তারা প্রতিবাদ করেছে। আজকে এই মিথ্যা মামলা দিয়ে আবারও তারা শুরু করেছে নতুন খেলা।

‘দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বিএনপির কারসাজি আছে’-তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, যা কিছু ঘটে তার পেছনে নাকি বিএনপি। বিএনপি যদি সব কিছু ঘটাতে পারে, তাহলে তোমরা ক্ষমতায় আছো কেনো? ক্ষমতা ছেড়ে দাও।

বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দাও। দেখো, আমরা দেশ চালাতে পারি কি না।

মির্জা ফখরুল বলেন, আজকে মানুষের ন্যূনতম প্রয়োজনীয় জিনিস গুলোর দাম আর আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। কি দুর্ভাগ্য আমাদের, এই আওয়ামী লীগের সরকার আজকে শ্রমিক, কৃষক এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারণ তারা আজকে আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কেনার কোনো সুযোগ সৃষ্টি করতে দিতে পারছে না।

দেশব্যাপী ডায়রিয়ার প্রকোপের কথা উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, কেন আসছে এতো রোগী? কারণ এ ঢাকা শহরের সব ট্যাপের পানি দূষিত। লাইনের পানি দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া দিয়ে বোঝাই। ফলে প্রতিদিন দেড় হাজারের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা