বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারকে হটাতে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে: নজরুল ইসলাম খান

বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে সবাইকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশ বিশ্বের গণতান্ত্রিক দেশের সম্মেলনে দাওয়াত পায় না। বিশ্ব স্বীকার করে না যে-বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। ইকোনমিক ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ হাইব্রিড গণতন্ত্রের দেশ। যেখানে বিরোধীদলের কর্মসূচিতে বাধা দেওয়া হয়, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়, যেখানে স্বাধীনভাবে নির্বাচন হয় না। কিন্তু নামে মাত্র গণতন্ত্র থাকে, সেটাকে বলে ‘হাইব্রিড গণতন্ত্র’।

চলমান স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, একুশের ভাষা আন্দোলন, স্বায়ত্ত্বশাসনের আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম বা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইটা শুরু করে ছাত্ররা। সেটা বেগবান হয় যখন তাদের সঙ্গে যুক্ত হয় শ্রমিক, যুব সংগঠন ও জনগণ।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের যে অবস্থা, এই অবস্থায় ছাত্রসমাজের কাছে আমাদের প্রত্যাশা বেশি। তাদেরকে সামনের কাতারে থাকতে হবে। আমরাও তাদের সঙ্গে আছি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নব্বইয়ের সাবেক ছাত্রনেতা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল, সাবেক ছাত্রনেতা এম এ জলিল, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী