শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ আওয়ামী লীগ

সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সাতক্ষীরার তুজুলপুরে এমপি রবির উঠান বৈঠক

বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড
তুলে ধরে সাতক্ষীরার তুজুলপুরে উঠান বৈঠক ও উপহার হিসাবে গাছ প্রদান করা হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর কৃষক ক্লাব চত্বরে কৃষক ক্লাবের আয়োজনে কৃষক ক্লাবের সভাপতি সাংবাদিক ইয়ারব হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও বুদ্ধিমত্তার সাথে বিশে^র সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। দেশের
টাকায় স্বপ্নের পদ্মাসেতু, কর্ণফুলি টানেলসহ বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, বিদ্যুতের লোডশেডিং খুব শীঘ্রই স্বাভাবিক হবে ইনশাল্লাহ। সাতক্ষীরার মানুষের বিদ্যুতের লোডশেডিং থেকে মুক্তি দিতে ও স্বাভাবিক করতে বিদ্যুৎ অফিসের সাথে আমি কথা বলেছি। আমাদের সাতক্ষীরায় লোডশেডিং এর যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবং বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের
সাথে কথা বলে আমি আরো ৫ মেঘা বিদ্যুৎ বেশি দিতে বলেছি। খুব শীঘ্রই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, জেলা
মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ, ইউপি সদস্য মফিজুল ইসলাম প্রমুখ।

উঠান বৈঠক ও গাছের চারা প্রদান অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, কৃষক ক্লাবের সদস্য, গাছের পাঠশালার সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ

আমরা কিন্তু ভারতবিরোধী না, আমরা আধিপত্যবাদ বিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিকবিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান