বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতির গৌরব আর অহংকারের এ দিনটি উদযাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দিবসটি পালনের জন্য জাতীয় স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার পাশাপাশি স্থানীয়দের তথ্য চেয়ে মাইকিং ও লিফলেট বিতরণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। জাতির গৌরব আর অহংকারের এ দিনটিতে সৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি।

দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম করে সৌধ প্রাঙ্গণকে দিয়েছে এক নতুন রূপ।

নানা রঙের বাহারি ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, উচ্চমাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি সৌধ এলাকায় তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

গণপূর্ত অধিদপ্তর সাভার ডিভিশনের উপসহকারী প্রকৌশলী ও সাভার জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে গত ১৬ মার্চ থেকে স্মৃতিসৌধে দর্শনার্থীসহ জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ২২ মার্চ এসএসএফের সভার পরিপ্রেক্ষিতে নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বাইরে কাউকেই স্মৃতিসৌধে প্রবেশে করতে দেওয়া হচ্ছে না।

জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে স্মৃতিসৌধ এলাকার আশপাশের সবাইকে নাগরিক পরিচিতি ফরম পূরণ করে এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ শুক্রবারের মধ্যে থানায় জমা দিতে বলা হয়েছে। আত্মীয়স্বজন বা নতুন কাউকে ২৬ মার্চের আগে বাসায় আনতে নিষেধ করা হয়েছে। কেউ এলে দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান