সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক ইয়ারব হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচনে পরাজিত হওয়ায় ক্ষোভে নির্বাচিত সভাপতিসহ সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় অন লাইন পত্রিকা দৈনিক সমাজের আলোর সাংবাদিক ইয়ারব হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বাংলাভিশন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন।

সাংবাদিক আসাদুজ্জামানের দায়েরকৃত এজাহার থেকে জানা যায়, গত ৬ মার্চ ২১ সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে সম্মিলিত সাংবাদিক ঐক্যপরিষদের প্যানেলে যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন তুজুলপুর গ্রামের মৃত ইছহাক মোড়লের ছেলে ও অনলাইন পোর্টালের সাংবাদিক ইয়ারব হোসেন। নির্বাচনে প্যানেল ১২জন প্রার্থী বিজয়ী হলেও ১ ভোটের ব্যবধানে ইয়ারব হোসেন পরাজিত হন। এনিয়ে তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মমতাজ আহমেদ বাপী তার খালাত ভাই বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামানসহ সাংবাদিকদের বিরুদ্ধে নিজস্ব ফেইজবুক আইডি ইয়ারব হোসাইন ব্যবহার করে ৬/৭ টি মানহানিকর স্ট্যাটাস প্রদান করে এবং উক্ত স্ট্যাটাসের মধ্যে পরোক্ষভাবে চাঁদা দাবি করেন। যা নিজ ফেইসবুক আইডিসহ বিভিন্ন ব্যক্তির ফেইজবুক আইডিতে পাঠানো হয়। অনেকেই মোবাইলে স্ক্রিন শটের মাধ্যমে উক্ত কুরুচীপূর্ণ মানহানিকর ও চাঁদা সংক্রান্তে স্ট্যাটাস সমূহ সংরক্ষণ করেন। তাছাড়া সাংবাদিক আসাদুজ্জামানের বিরুদ্ধেও ইয়ারব নিজস্ব ফেইজবুক আইডিতে স্ট্যাটাস প্রদান করে।

তার স্ট্যাটাসগুলোর মধ্যে ‘সভাপতি বাপীকে চেয়ারে বসতে দেবে না, আমি একা বের করবো’ ‘বিজয়ী সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতিসহ ৬ জনকে দ্রুত পদত্যাগ করার অনুরোধ করছি, না হলে বড় ধরনের সমস্যায় পড়তে হবে। আমি আমার প্যানেলে সকলকে ভোট দিয়েছি। প্রমান দেব কিন্তু একসাথে থেকে সভাপতির ভাই আসাদ, আরো তিনজন তারা ভোট দিল না। আছাদ রেডি থাকেন ব্যবস্থা হবে। বড় চাঁদাবাজ। ‘সভাপতি বাপীর ভাই আমাকে ভোট দেয়নি। সভাপতিকে কৈফিয়ত দিতে হবে। সভাপতির চেয়ারে বসতে দেব না। আরো দুইজন সনাক্ত। একসাথে চলেন অনলাইন জলিলের লোক।’ মর্মে তার নিজস্ব ফেইজবুক আইডি হতে কুরুচিপূর্ণ মানহানিকর ও চাঁদার দাবিসহ হুমকি প্রদর্শন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতিসহ প্রেসক্লাবে জড়িত সকলকে সামাজিক ও মানসিকভাবে মানক্ষুণœ করেছেন এবং জেলা ও দায়রা জজ আদালত সাতক্ষীরার আদেশের প্রেক্ষিতে সাতক্ষীরা পুলিশ সুপারের নেতৃত্বে প্রেসক্লাবের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও সামাজিকভাবে হেয় করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, ইয়ারব হোসেনের বিরুদ্ধে মামলা (২৬নং) রেকর্ড করার পর তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা