বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন আর নেই

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন (৬৭) ইন্তেকাল করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ মার্চ) বেলা ১ টার দিকে সাতক্ষীরা ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক জনিত কারনে তিনি মৃত্যুবরণ (ইন্নাৃ..রাজেউন) করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম আবুল হোসেন চাকুরীর সূত্রে কলারোয়া পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামে স্থায়ীভাবে বসবাস করলেও জন্মসূত্রে তিনি সাতক্ষীরা জেলার আশাশুনী উপজেলার কাপষন্ডা গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।

বুধবার(১০ মার্চ) সকাল ১০টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাস্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শনের পর জানাযা নামাজ শেষে তুলশিডাঙ্গা কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে বলে জানা যায়।

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আবুল হোসেনের মৃত্যুর খবর জানতে পেরে তুলশিডাঙ্গাস্থ বাড়িতে উপস্থিত হয়ে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংকের ডিজিএম আব্দুল ওহাব, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, এ্যাড: আলী আহম্মেদ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সোনালী ব্যাংক কর্মকর্তা ছদর উদ্দীন, যুবদল নেতা মফিজুল ইসলাম প্রান্ত, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীনসহ অসংখ্য শুভাকাঙ্খী ও স্বজনরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু