শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিকদের সাথে মতবিনিময় সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. সালাম

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা তথা উপকয়লীয় শ্যামনগর উপজেলার সার্বিক উন্নয়নের পাশপাশি দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কাজ করতে চান সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোঃ আব্দুস সালাম খান। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। একই সাথে জেলার উন্নয়নে তিনি বেশ কিছু দাবি তুলে ধরেন। এ্যাড. মোঃ আব্দুস সালাম খান বলেন, আমি সাতক্ষীরা শ্যামনগরের স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের একজন আইনজীবী। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি আরো বলেন, আপনারা জানেন, সাতক্ষীরা তথা শ্যামনগর বাংলাদেশের অন্যতম একটা অবহেলিত এলাকা। সড়ক পথে বিশ্ব ঐতিহ্যের অন্যতম ঐতিহ্য সুন্দরবন যেতে হলে একমাত্র সাতক্ষীরার শ্যামনগর দিয়েই যেতে হয়। এজন্য সাতক্ষীরা-শ্যামনগরকে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শহর ঘোষণা করা হোক। একই সাথে ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত ট্রেন লাইন স্থাপন, দেশের অন্যান্য এলাকার মতো ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণ করতে হবে। এছাড়া ঢাকা থেকে শ্যামনগরের দূরত্ব বেশি হওয়ায় সুন্দরবনের কাছাকাছি কোন এলাকায় একটি বিমান বন্দর করা হলে দেশী-বিদেশী পর্যটকরা সহজে সুন্দরবনে আসতে পারবে। এতে করে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। এ্যাড. সালাম খান আরো বলেন, সাতক্ষীরার মানুষের উন্নত চিকিৎসার জন্য কোন ভালো হাসপাতাল নেই। যে কারণে বিনা চিকিৎসায় অনেক মানুষ অকালে মারা যাচ্ছেন। এজন্য সুন্দরবনের কাছাকাছি কোথাও বিশ্বমানের বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হোক। তাহলে সাতক্ষীরা তথা দক্ষিণাঞ্চলের মানুষেরা উন্নত চিকিৎসা সেবা পাবে আবার সুন্দরবন কেন্দ্রিক পর্যটকের সংখ্যা বেড়ে যাবে। সাতক্ষীরা তথা শ্যামনগর এর মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দেশ আর্থিকভাবে উপকৃত হবে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে বাংলাদেশের অনেক জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। আমরা চাই সাতক্ষীরা জেলায় একটা বিশ্ববিদ্যালয় স্থাপিত হোক এবং সেখানে সমুদ্র বিজ্ঞান, ফরেস্ট এবং মৎস্য বিজ্ঞান সম্পর্কে বিশেষ গবেষণা ও কোর্স চালু হোক। তিনি সাতক্ষীরা থেকে সুন্দরবন পর্যন্ত খারাপ সড়কের কথঅ উল্লেখ করে আরো বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সড়কের এমন বেহাল দশা কেউ আশা করেন না। সাতক্ষীরা-মুন্সিগঞ্জ পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগি হয়ে পড়ার পাশপাশি শ্যামনগরের অনেক ইউনিয়নে কোন পাকা রাস্তা নেই। সুযোগ পেলে অবহেলিত এই এলাকার অবকাটামোগত উন্নয়নে কাজ মকরতে চাই। তিনি সাতক্ষীরা থেকে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত এবং শ্যামনগরের বিভিন্ন ইউনিয়নে রাস্তাঘাট উন্নয়নের দাবি জানান। এ্যাড. আব্দুস সালাম খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের উন্নয়নে এবং প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কারের জন্য ৩১ দফা সংস্কার প্রস্তাব করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন প্রস্তাবিত সংস্কার সমূহ বিএনপি ঘোষিত সংস্কারের বাইরে নয়। আমরা বিশ্বাস করি বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালীদেশে পরিণত হবে।

একই রকম সংবাদ সমূহ

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ