বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাগর-রুনি হত্যা মামলার ‘তদন্তে ৫০ বছর লাগা’ নিয়ে বক্তব্য ‘ভিন্নভাবে’ উপস্থাপন করা হয়েছে

তদন্তে ৫০ বছর লাগার কথার ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার ‘তদন্তে ৫০ বছর লাগা’ নিয়ে তার বক্তব্য ‘ভিন্নভাবে’ উপস্থাপন করা হয়েছে।

আইনমন্ত্রীর ভাষ্য, গত বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে তিনি আসলে ‘সাগর-রুনি হত্যা মামলার প্রকৃত অপরাধী ধরা না পড়া পর্যন্ত তদন্ত চলবে’ বোঝাতে চেয়েছিলেন। আর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে ধরতে প্রয়োজনে ৫০ বছর লাগার কথাটি তিনি ‘আপেক্ষিক অর্থে’ বলেছিলেন।

শুক্রবার সকালে নিজের নির্বাচনি এলাকা আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বক্তব্যের ব্যাখ্যা এসব ব্যাখ্যা দেন তিনি।

এ সময় আখাউড়া উপাজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক হাস্যরস করে সাংবাদিকদের বলেন, ‘আমার দুঃখ হয় এই কারণে যে, আপনাদের জন্য ভালো কথা বললেও সেটাকে আপনারা অন্যভাবে নেন। আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধটা করেছে, তাদেরকে ধরতে সব রকম চেষ্টা করেও যদি সময় লাগে এবং আমি আপেক্ষিকভাবে বলেছি যে, ৫০ বছরও যদি লাগে… কিন্তু যারা এই অপরাধ করেছে, এই খুনটা করেছে, তাদেরকে ধরার জন্য যত সময়ই লাগুক, তাদেরকে আমরা ধরব। এই কথা দিয়ে আপনারা মনে করেছেন যে ৫০ বছর লাগবে।’

এ রকম বিলম্বে অন্য কোনো মামলার তদন্তের নজির আছে কি না- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, পৃথিবীতে এরকম অনেক মামলা আছে। তিনি জানান, ৪২ বছর পরে যুক্তরাজ্য একটি খুনের মামলার আসামিদের ধরতে পেরেছে। যুক্তরাষ্ট্র কিছু দিন আগে ২৪ বছর পরে একটি খুনের মামলার রহস্য উদঘাটন করেছে।

এর আগে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে আইনমন্ত্রী আনিসুল হক সকাল সোয়া দশটায় আখাউড়া রেলস্টেশনে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তিনি ২ দিনের সফরে নিজ নির্বাচনি এলাকায় গেছেন।

মন্ত্রী শুক্রবার বিকালে কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন। পরদিন আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে একটি সেতু উদ্বোধন এবং দলীয় জনসভায় যোগ দেবেন।

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকবিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও বিএনপির সঙ্গে চীন সুসম্পর্ক বজায় রাখবে বলেবিস্তারিত পড়ুন

সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরুবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?