সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ


সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জজ আদালত চত্বরে ক্যালেন্ডার বিক্রি করে জীবিকা নির্বাহ করেন দৃষ্টিপ্রতিবন্ধী বাদশাহ শাহজাহান সেলিম। সোমবার দুপুরে টাকা ভাঙানোর কথা বলে তাঁর কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এতে পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন তিনি।
বাদশাহ শাহজান সেলিম পুরাতন সাতক্ষীরার বসিরহাটপাড়ার বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিলর বলে পরিচয় দিয়েছেন। দীর্ঘদিন ধরে জেলা জজ আদালত চত্বরে সরকারি ছুটির ক্যালেন্ডারসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন।
ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে কয়েকজন ব্যক্তি ক্যালেন্ডার কেনার কথা বলে তাঁর কাছে আসেন। এ সময় একজন টাকা ভাঙানোর কথা বলে তাঁর কাছ থেকে টাকা নেন। পরে ক্যালেন্ডার ও টাকা লেনদেনের মধ্যে কৌশলে টাকা নিয়ে চলে যান ওই ব্যক্তি। বিষয়টি বুঝতে পেরে তিনি হতাশ হয়ে পড়েন।
বাদশাহ শাহজাহান সেলিম বলেন, ক্যালেন্ডার বিক্রি করে খুব কষ্টে তাঁর সংসার চলে। অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন। প্রতিদিন যা আয় হয়, তা দিয়েই জীবনযাপন করতে হয়। টাকা নিয়ে প্রতারণার ঘটনায় এখন ব্যবসা চালানোর মতো পুঁজিও নেই। এমনকি ওই দিন জেলা প্রশাসকও তাঁর কাছ থেকে একটি ক্যালেন্ডার কিনেছিলেন। অথচ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এলাকাতেই এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, অনেক কষ্ট করে ক্যালেন্ডার বিক্রি করে টাকা উপার্জন করেন। প্রতারণার মাধ্যমে সেই টাকা নিয়ে যাওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত। যারা এ ধরনের কাজ করেছেন, তাঁদের টাকা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি কেউ প্রতারকদের শনাক্ত করতে পারলে তাঁর টাকা ফেরত পেতে সহযোগিতা করার অনুরোধ জানান।
প্রতারণার শিকার বাদশাহ শাহজাহান সেলিমের যোগাযোগ নম্বর: ০১৯৮৬৬২৭১৪৬।
তিনি সমাজের বিবেকবান মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন, যাতে তাঁর হারানো টাকা ফিরে পেয়ে আবার ছোট ব্যবসাটি চালিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নাজমুল হুসাইন যোগদান করায় তাঁকেবিস্তারিত পড়ুন

হঠাৎ সাতক্ষীরার ডি.বি. হাইস্কুল পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ডি.বি. ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
২৩ নভেম্বব ২০২৬ অক্টোবর সকাল ১০টায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরার (এসবিজিএন) উদ্যোগেবিস্তারিত পড়ুন


