শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন

সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি:নং-খুলনা-১৫৭৩)এর সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি ঘোষণা করা হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সার্কিট হাউস সংলগ্ন নতুন অফিসের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী। সার্কিট হাউজ মোড় শাখার সভাপতি মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ জিল্লুর রহমান, মো. আতিকুর রহমান খান (ছট্টু) , আলমগীর হোসেন, মোঃ মজনুর রহমান মালী, মো. ইয়াসিন আলী, মো. রফিকুল ইসলাম, মো. ইয়াছিন সরদার, কেছমত আলী,জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আসাদুল ইসলাম, সহ-সভাপতি মো.তফুর আলী।

এ সময় সার্কিট হাউজ মোড় শাখার মো: মাজহারুল ইসলামকে সভাপতি ও সফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট আগামী তিন( ৩)বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মো: সালাম গাজী,সহ-সভাপতি মো: হাফিজুল ইসলাম,শাহাদাত হোসেন (বাবু),মো: হারুন বিশ্বাস, তিতু মিয়া,মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মো: তাজেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: ফজলু সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু গাজী, অর্থ সম্পাদক নাজমুল,ক্রীড়া সম্পাদক আলম হোসেন, সমাজসেবা সম্পাদক সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক মোমিন,শ্রম বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রহিম,আপ্যায়ন সম্পাদক বিল্লাল হোসেন,দপ্তর সম্পাদক শিমুল, যোগাযোগ সম্পাদক মো: রবিউল ইসলাম, এছাড়া সদস্য পদে রয়েছেন মো: কুদ্দুস হোসেন,ইসরাফিল,ডাবলু হোসেন,ওহিদ,মো: সাগর হোসেন,একরাম হোসেন,মো: লুৎফর রহমান ও মো: মনির হোসেন।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত