শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট এর আনুষ্ঠানিক উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইয়ং
টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট ২০২২-২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক, ভেন্যু ম্যানেজার ও ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, কোষাধ্যক্ষ ইদ্রিস বাবু, কার্যনির্বাহী সদস্য শিমুন শামস্, লুৎফর রহমান সৈকত, মীর্জা মনিরুজ্জামান কাকন, স.ম সেলিম রেজা, শেখ হেদায়েতুল ইসলাম, আ.ম আখতারুজ্জামান মুকুল, বিসিবি সিলেক্টর নাজিম আজাদ মুন্না প্রমুখ। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট ২০২২-২৩ এর উদ্বোধনী খেলায় অংশ নেয় যশোর জেলা দল বনাম মেহেরপুর জেলা দল।

খেলায় আম্পায়ারিং এর দায়িত্ব পালন করেন
সঞ্জীব ব্যানার্জি ও খন্দকার কবির হাসান দিপু, স্কোরিং এর দায়িত্ব পালন করেন আখেরুজ্জামান তাপস। এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা
উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া
সংস্থার কোষাধ্যক্ষ ইদ্রিস বাবু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন