রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি : আশিক সভাপতি, সুমন সম্পাদক

বিলুপ্ত ঘোষণার প্রায় দেড় বছর পর সাতক্ষীরা জেলা ছাত্ররীগের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এসএম আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি হয়েছেন ফজলে রাব্বি শাওন, সাধারণ সম্পাদক হয়েছেন মো: সুমন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন কাজী শাহেদ পারভেজ ইমন ও হাসানুজ্জামান শাওন, সাংগাঠনিক সম্পাদক হয়েছেন মো: মহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন আফিস শাহাবাজ খান।

মঙ্গলবার (২৫ মে) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি ঘোষণা করা হয়।

২০১৯ সালের ০৩ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য সাতক্ষীরা জেলা কমিটি বিলুপ্ত করেন। সাথে সাথে পদপ্রত্যাশীদের দ্রুত জীবনবৃত্তান্ত জমা দেওয়ার আহবান জানান। সেই অনুযায়ী জেলা থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্তত ৫০টি জীবনবৃত্তান্ত জমা পড়েছিল বলে একটি সূত্র জানিয়েছেন।


তথ্যসূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে একবিস্তারিত পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত