শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা জেএসডি’র ত্রি-বার্ষিক সম্মেলন, সরকার অসহায় হয়ে পড়েছে-শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গণতন্ত্রের নামে, সংবিধানের নামে, রাষ্ট্রযন্ত্রের অবৈধ সহায়তায় জনগণের বিরুদ্ধে বল প্রয়োগ করে দমন পীড়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করাই হচ্ছে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের আদর্শ।

বৈধতার সংকট ও দুর্বিষহ রাজনৈতিক -অর্থনৈতিক বাস্তবতায় সরকার ক্রমাগত অসহায় হয়ে পড়েছে। জনগণের সম্মতি, ভোটাধিকার, সংবিধান- কোন কিছুই আওয়ামী লীগের কাছে মুখ্য নয়, মুখ্য হচ্ছে কেবল ক্ষমতা। এই অবৈধ ক্ষমতা ধরে রাখতে গত কয়েক বছর ধরে রাজনৈতিকভাবে একটা দুর্বৃত্ত শ্রেণীর জন্ম দিয়েছে, যারা সমাজ, রাষ্ট্র ও রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে। তাই বিদ্যমান অগণতান্ত্রিক সরকার এবং গণবিরোধী শাসন পদ্ধতি উচ্ছেদ করার লক্ষ্যে প্রয়োজন গণসংগ্রাম- গণভুত্থান এবং গণজাগরণ সৃষ্টি করা।

এবারের আন্দোলন হবে জনগণের হাতে অর্থাৎ উৎপাদন ও জ্ঞান বিজ্ঞানে জড়িত শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের অংশীদারিত্বমূলক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে। এটাই হবে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনগণের বিকল্প রাজনৈতিক মডেল। সাতক্ষীরা জেলা জেএসডি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন উপরিউক্ত কথাগুলো বলেন। বুধবার (২৩ নভেম্বর) শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান গদাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন

গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ডা. মো. মুনসুর রহমান, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলী। এছাড়াও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জেএসডি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুল জব্বার মাস্টার, সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব, সদস্য মীর জিল্লুর রহমান। সমগ্র কাউন্সিল পরিচালনা করেন রনক বাসার। উল্লেখ, কাউন্সিল অধিবেশন শেষে অ্যাড. মো. মোসলেমকে সভাপতি ও মীর জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য জেলা কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন