শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের ১১ জনকে সাত বছর করে কারাদণ্ড

সরকারি খাস জমি জালিয়াতির মাধ্যমে নামপত্তনের মাধ্যমে আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের ৮ কর্মচারিসহ ১১ জনের প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

রবিবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ ড. ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় প্রদান করেন। এ সময় কাঠগড়ায় ১০ জন আসামী উপস্থিত ছিলেন।

স্পেশাল ২৮/১৭ মামলায় সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি শাখার উচ্চমান সহকারি ও রেকর্ডকিপার পুতুল রানী বৈরাগী, রেকর্ড রুমের অফিস সহকারি শ্যামল কুমার আচার্য, একই শাখার সার্টিফিকেট অফিসার মোঃ সামছুজ্জামান, মুদ্রাক্ষরিক বেগম জেনমনি নাহার, অফিস সহকারি আফছারউদ্দিন, শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লক্ষীখোলা গ্রামের আব্দুল মজিদ সরদার(পলাতক), ওয়াজেদ সরদার ও মোহাম্মদ আলী সরদার।

খুলনা দুদকের পিপি অ্যাড. লুৎফুল কবীর নওরোজ জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় সরকারি খাস জমি জালিয়াতির মাধ্যমে ব্যক্তি মালিকানায় নামপত্তনের অভিযোগে ২০১৭ সালে দুটি মামলায় ১৪ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ১০৯,৪০৯ ও ১৯৪৭ সালের দুর্ণীতি দমন আইনের ৫(২) ধারায় মামলা করেন সিআইডি পুলিশের উপপরিদর্শক মোস্তফা আব্দুল হালিম। পরে দুদকের খুলনা সমন্বন্বিত কার্যালয়ের উপসহকারি পরিচালক এবিএম আব্দুৃস সবুর আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এদিকে একই দিন সাতক্ষীরার শ্যামনগরে সরকারি খাস জমি আত্মসাতের উদ্দেশ্যে ব্যক্তি মালিকানায় নিতে জাল জালিয়াতির মাধ্যমে নামপত্তন করাতে সহযোগতা করায় অভিযোগে দায়েরকৃত স্পেশাল ১১/১৭ নং মামলায় আসামী শামিমা আক্তার, শ্যামল কুমার আচার্য, জেসমিন নাহার, সেলিনা সুলতানা, আফছারউদ্দিন ও মোঃ হোসেন আলীর প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

এ দুটি মামলার বিচারাধীন আসামী মাহাবুবর রহমান ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। একজন মামলার কার্যক্রম উচ্চ আদালতে স্থগিত করেছেন। শেষ পর্যন্ত ১১ জনের কারাদণ্ড হয়েছে। এর মধ্যে দুটি মামলায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের আট জনের মধ্যে ছয় জনের সাত বছর করে পৃথক সাজা ও পৃথক জরিমানা একইসাথে চলবে।

খুলনা আদালতের পুলিশ পরিদর্শক আব্দুস সালাম জানান, সাজাপ্রাপ্ত ১০ জন আসামীকে রবিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত