শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা নবারুণ স্কুলে যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে “যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ” শীর্ষক এই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কার্ক ইন অ্যাক্টর অর্থায়নে এবং খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর বাস্তবায়নে ‘ক্রিয়েটিং ইয়ুথ এমপ্লয়মেন্ট অ্যান্ড চাইল্ড প্রটেকশন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কারিগরি সহযোগিতা প্রদান করে।

প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি ঢাকার বাই-ল্যাটারাল প্রোগ্রামস কো-অর্ডিনেটর আর্নেস্ট অনিন্দ্য সরকার।

এসময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানাইজার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাস উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১৬ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জনসচেতনতা ও নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারলেই যৌন শোষণ ও নির্যাতন বন্ধ করা সম্ভব। বর্তমানে সমাজের প্রতি পাঁচজন নারীর মধ্যে অন্তত একজন কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলেই সমাজ হবে সুরক্ষিত। এজন্য পরিবার থেকে শিশুর বিকাশে সার্বক্ষণিক নজরদারি ও তদারকি জরুরি বলে মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, সমাজে ও প্রতিষ্ঠানকেন্দ্রিক যৌন শোষণ ও নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। অধিকাংশ ঘটনা গোপন থাকে কারণ ভুক্তভোগীরা এ বিষয়ে সচেতন নয়। তাই শিশু-কিশোর বয়স থেকেই সচেতনতা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

প্রসঙ্গত, সিসিডিবির ‘ক্রিয়েটিং ইয়ুথ এমপ্লয়মেন্ট অ্যান্ড চাইল্ড প্রটেকশন’ প্রকল্পটি সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় পৌরসভা ও ৮টি ইউনিয়নে বেকার যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা