শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পরিবহন শ্রমিকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে।

সোমবার সন্ধায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ মকছুর রহমানের সভাপতিত্বে শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক কালের চিত্রের প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ খালেক।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত, যুগ্ন সম্পাদক জাকির হোসেন টিটু, সদর উপজেলা সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম পৌর সভাপতি বাবু, সাধারণ সম্পাদক তাজেল, সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পী, সংগঠনের ভোমরা স্থলবন্দর শাখার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ যুগ্ন সম্পাদক জাকির হোসেন সহ আরও অনেকে।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সাইফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন

সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসকের হলরুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের মৃত্যুতে গভীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা