শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পরিবার পরিকল্পনার ডিডিকে বান্দরবানে স্ট্যান্ডরিলিজ

সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) দীপক কুমার সাহাকে বান্দরবানে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে।

গত ২৪ আগস্ট স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে স্ট্যান্ডরিলিজ করা হয়।

প্রজ্ঞাপনে রোববারই (২৭ আগস্ট) তাকে সাতক্ষীরার কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। অন্যথায় ২৭ আগস্ট বিকেলে তিনি তাৎক্ষণিক অবমুক্ত হবেন বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগে অর্থ বাণিজ্য, ডেপুটেশন বাণিজ্য, স্টাফদের হয়রানিসহ অনিয়ম দুর্নীতি চরম আকার ধারণ করে। এসবের ভাগবাটোয়ারা নিয়ে দীপক কুমার সাহার ওপর ক্ষুব্ধ হন স্থানীয় এক জনপ্রতিনিধি।

সেই সঙ্গে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে তার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করেন এক ব্যক্তি। এসব কারণেই তাকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এ বিষয়ে কথা বলতে উপপরিচালক দীপক কুমার সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়