শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির জানাযা নামাজে হাজারো মানুষের ঢল

সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের
সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টায় সুলতানপুর পিএন হাইস্কুল এন্ড কলেজ মাঠে তার নামাজে জানাযা শরীক হয়ে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ শাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এলাকার মুসুল্লী ও আত্মীয়-স্বজনরা নামাজে জানাযায় উপস্থিত ছিলেন।

নামাজে জানাযায় ইমামতী করেন সুলতানপুর বড় বাজার জামে মসজিদের ইমাম মুহাদ্দিস আব্দুল খালেক। উল্লেখ্য, শেখ কামরুল হক চঞ্চল শনিবার (২৩ জুলাই) অনুমান বিকাল সাড়ে ৪টায় সুলতানপুরস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। নামাজে জানাযা শেষে সুলতানপুরস্থ পারিবারিক গোরস্থানে
তাকে দাফন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বারী ও সম্পাদক রাজ্জাক

“রাজনীতি যার যার শ্রমিক সব এক কাতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্তের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্ত করে তা কার্যকর করার দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে স্পিক আপ প্রকল্পের চেঞ্জ এজেন্ট সদস্যদেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা
  • সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন
  • উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা